বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন পুলিশের আরও চার কর্মকর্তা। এদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।বরখাস্তকৃতরা হলেন-শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী ও ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ। তাদের মধ্যে গোলাম রুহানী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই। রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বিনা অনুমতিতে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন। এ জন্য ২০১৮ সালের সরকারি চাকরি আইনের বিধি ৩ (গ) অনুসারে পলায়নের অপরাধে ১২ উপবিধি (১) অনুযায়ী তাঁকে ১০ সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত গত বছরের ২৫ আগস্ট থেকে অনুপস্থিত রয়েছেন। এ কারণে সরকারি চাকরি বিধি অনুযায়ী তাঁকেও বরখাস্ত করা হয়েছে।এছাড়াও ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী গত বছরের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি ২ (চ) অনুযায়ী পলায়নের অভিযোগে তাঁকেও ১১ আগস্ট থেকে বরখাস্ত করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে পালিয়ে আছেন। এ কারণে ওই দিন থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান
অন্য দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগদান

বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপিসহ বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী যোগদান করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।বুধবার (২৩ জুলাই) Read more

মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী
মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে Read more

ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট Read more

আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি
আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি

নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইকিং ও ফেরি করে উপজেলার রাস্তায় রাস্তায় প্রতি ৫০ কেজির এক বস্তা আলু Read more

তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক
তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ Read more

ফেনসিডিল কান্ডে আলোচিত সেই এস আই কামাল প্রত্যাহার
ফেনসিডিল কান্ডে আলোচিত সেই এস আই কামাল প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটকের ঘটনায় অভিযুক্ত এস আই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন