আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা—শুধু ব্যাটিং নয়, তা যেন সাহস, দাপট আর অসাধারণ স্কিলের নিখুঁত প্রকাশ।  হাতে গোনা কয়েকজন ক্রিকেটারই গড়তে পেরেছেন এই কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এই কীর্তি প্রথম গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে, নেদারল্যান্ডসের বিপক্ষে। পরে এ তালিকায় নাম তোলেন ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা এবং নেপালের দীপেন্দ্র সিং ঐরী।এবার এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। রোববার (১৩ জুলাই) জিব্রাল্টারের বিপক্ষে এক ওভারে ছয় ছক্কার অবিশ্বাস্য কীর্তি গড়েছেন বুলগেরিয়ান উইকেটকিপার ব্যাটার মানান বশির। ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে বুলগেরিয়া তখন ১৫ ওভার শেষে ২ উইকেটে ১৫৭। চাপমুক্ত পরিস্থিতিতেই বিস্ফোরণ ঘটান মানান বশির। ইনিংসের ১৬তম ওভারে মিরপুরীর সবগুলো বলকেই পাঠান সীমানার বাইরে। তার ৪৩ রানের ইনিংসের ওপর ভর করেই ২১ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া। তবে ম্যাচসেরা হয়েছেন পেসার প্রকাশ মিশ্র, ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ
ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে নানি-নাতনির মৃত্যুর তিনদিনের মাথায় ফের ধুরুং নদীতে গোসল করতে নেমে রেজিয়া বেগম (৪৫) নামের আরেক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার Read more

‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের
‘অনুপ্রবেশ’ ঠেকাতে টাস্ক ফোর্স গঠন ত্রিপুরা সরকারের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত ঘেঁষে অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অবৈধ অভিবাসী শনাক্ত, আটক Read more

‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’
‌‘ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি’

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা দেখছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী Read more

অল্পের জন্য বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প
অল্পের জন্য বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্কের ব্যস্ত আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি পরিস্থিতি এড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্সের একটি Read more

চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে বিএনপি নেতা বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন