স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে এবার বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে ধীরে ধীরে বেরিয়ে আসছে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে পানি কমতে শুরু করায়, আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষজন। অন্যদিকে বন্যায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। সরেজমিন রোববার (১৩ জুলাই) দেখা গেছে, মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘরে এখনো পানি থাকলেও অন্য দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। কিছু কিছু এলাকায় হাঁটুসমান পানি আবার কোথাও কোমরসমান পানি রয়েছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসি মানুষের ভোগান্তি এখনো কমেনি।  জেলা প্রশাসনের তথ্যমতে, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভাঙনে গত মঙ্গলবার (৮ জুলাই) থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ধীরে ধীরে এ দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হয় ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। প্লাবিত ১১২টি গ্রামের লাখো মানুষ পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া ৮৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ আশ্রয় নেন। এরইমধ্যে ৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে। দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ২৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের দেয়া তথ্য মতে, এবারের বন্যায় ১ হাজারেরও বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১ হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণিসম্পদে ৬৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পুরোপুরি পানি নেমে যাওয়ার পরই ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তুলে ধরা হবে বলে জানান তারা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নারী সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বিষয়সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতের Read more

বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকায় শাহজালাল ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে একজন বাইসাইকেল আরোহীর Read more

লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ
লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা Read more

ওয়াশিংটনে ড্রোন ঠেকাতে লেজার প্রযুক্তি ব্যবহারের চিন্তা পেন্টাগনের
ওয়াশিংটনে ড্রোন ঠেকাতে লেজার প্রযুক্তি ব্যবহারের চিন্তা পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের রাজধানী -এর আকাশসীমায় সন্দেহজনক ড্রোন চলাচল বেড়ে যাওয়ায় তা মোকাবিলায় অত্যাধুনিক লেজার প্রযুক্তি ব্যবহারের কথা বিবেচনা করছে পেন্টাগন।মার্কিন প্রতিরক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন