আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহ-সভাপতি। ইনামুল হাসান আওয়ামী লীগের পলাতক সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলার কামারগ্রাম তার নিজ বাড়ি থেকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। ইনামুল হাসান ওই এলাকার কুদ্দুস মোল্যার ছেলে।আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইনামুল হাসান ওই মামলার এজাহারভুক্ত ৬৫ নাম্বার আসামি।খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত ইনামুল হাসান ২০১৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় দেড় বছর বরখাস্ত ছিলেন। পুণরায় তিনি ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ইনামুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাকে আদালতে পাঠানো হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস
জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি Read more

সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি
সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ সেপ্টেম্বর। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন Read more

লাগেজে নয়, পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ
লাগেজে নয়, পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে তল্লাশি চালিয়ে ২১ ও ২২ ক্যারেটের ৮৯৬ গ্রাম সোনার গহনা জব্দ Read more

উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার
উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কলেজছাত্রী মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বিএনপির শোডাউনে সেই অ্যাম্বুলেন্স চালককে শোকজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন