প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের সম্পর্ক।  পরবর্তীতে প্রেমিকা চলে যান তার নিজ দেশে। কিন্তু প্রেমিকার অনুপস্থিতে কিছুতেই কাজে মন বসাতে পারছিলেন না প্রেমিক দত্ত যাদব। এ অবস্থায় প্রেমিকাকে কাছে পেতে উদ্যোগ নেন কর্নাটকের বাসিন্দা দত্ত যাদব। চলতি সপ্তাহে ত্রিপুরা রাজ্য দিয়ে ভারতে আসেন প্রেমিকা। সেখান থেকে যাওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে।কিন্তু বিধিবাম, গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে ত্রিপুরার সিপাহীজলার কামথানা থেকে আটক করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের। শুক্রবার তাদের স্থানীয় আদালতে তোলা হয় এবং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গেছে, বাংলাদেশের বগুড়ার বাসিন্দা ওই নারী একসময় মুম্বাইয়ের বিউটি পার্লারে কাজ করতেন। পরে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কাজ নেন তিনি। বেঙ্গালুরুতে থাকাকালীন সময়ে ওই বাংলাদেশি নারীর সাথে পরিচয় হয় ভারতীয় নাগরিক দত্ত যাদবের, যার বাড়ি কর্ণাটকের বিদারী জেলায়। যাদবের আমন্ত্রণেই পরে ওই বাংলাদেশি নারী ফের ভারতে আসেন। যদিও অভিযোগ, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই তিনি ভারতে প্রবেশ করেন। আর তাকে বেঙ্গালুরু নিয়ে যেতে কর্ণাটক থেকে ত্রিপুরা চলে আসেন দত্ত যাদব। কিন্তু বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়ার আগেই তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের ভারতীয় পাসপোর্ট আইন এবং ১৪ ফরেনারস অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতার অধীন বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ত্রিপুরা রাজ্য পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, ‘ওই বাংলাদেশি নারীকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে কোন দালাল সহায়তা করেছিল আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। এই ঘটনাটি মানবপাচারের সাথে সম্পর্কিত কিনা সেটিও ক্ষতি দেখা হচ্ছে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তবে পরবর্তীতে এই দুজনকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।’  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!
দ্রুতগতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন পরিবহনমন্ত্রী!

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর Read more

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মূলত রপ্তানি খাতের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বিদেশি ব্র্যান্ড Read more

তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার
তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার

দীর্ঘ বিরতিতে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সফরে নজর ছিল সবার। বিশেষ নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের স্পঙ্গে কতটা মিলে যেতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন