উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাক্ষাতে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। খবর আল-জাজিরার। শনিবার (১২ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানায়, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসানে কিম জং উন ল্যাভরভকে ‘উষ্ণ অভ্যর্থনা’ জানান। ভিডিওতে তাদের করমর্দন ও আলিঙ্গন করতে দেখা যায়।এটি হচ্ছে মস্কোর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি উত্তর কোরিয়ায় আরও একটি উচ্চপর্যায়ের সফর, যা রাশিয়া-উত্তর কোরিয়া সামরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয়।ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্য মতে, ইউক্রেন যুদ্ধে ৬,০০০ এর বেশি উত্তর কোরিয়ান সেনা নিহত হয়েছে। উত্তর কোরিয়া হাজার হাজার সেনা ও প্রচলিত অস্ত্র পাঠিয়েছে, বিশেষ করে রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনর্দখলের অভিযানে সহায়তা করতে।শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত এলাকায় পুনর্গঠন কাজে অংশ নেওয়ার জন্য ৬০০০ সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর চুক্তিও করেছে উত্তর কোরিয়া ।দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে জুলাই-আগস্টে উত্তর কোরিয়া আরও সৈন্য পাঠাতে পারে।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে যে এই সামরিক সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি, এমনকি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাওয়ার চেষ্টা করতে পারে। এদিকে ল্যাভরভ ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই-এর মধ্যে শনিবার ওনসানে বৈঠক অনুষ্ঠিত হয়।ল্যাভরভ বলেন, ইউক্রেন সংকট নিয়ে আমরা মতবিনিময় করেছি। কোরিয়ান বন্ধুরা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সকল লক্ষ্য এবং পদক্ষেপে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে।তিনি আরও জানান, উত্তর কোরিয়ার ‘বীর সেনাদের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়য় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ Read more

ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়া অবৈধ মাটিকাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ ও যুবদল নেতার নেতৃত্বে মাইনুদ্দীন রুবেল নামে এক সাংবাদিকের Read more

গ্রীষ্মকালীন দলবদলে বার্সার পরিকল্পনায় আছেন কারা?
গ্রীষ্মকালীন দলবদলে বার্সার পরিকল্পনায় আছেন কারা?

সবশেষ ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুমটি দুর্দান্ত কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। স্পেনের ঘরোয়া ফুটবল লিগের তিনটিতেই শিরোপা জিতেছে দলটি। তবে ইউরোপীয় Read more

শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭
শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী

একজন মুসলিম নারীর মাথার নিকাব প্রকাশ্যে টান মেরে খুলে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক Read more

চাঁদপুরে ধর্ষণেচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
চাঁদপুরে ধর্ষণেচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন