শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যখন পাল্লেকেলেতে ধুকছিলো বাংলাদেশ তখন গায়ানায় ব্যাটে ঝড় তুলছিলেন সাকিব আল হাসান। একদিকে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৭ উইকেটের করুণ পরাজয় অন্যদিকে ব্যাটে বলে সাকিবের নৈপুন্যে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসকে একাই জিতিয়েছেন সাকিব। ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন অনন্য। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। রাজনৈতিক কারণে অনেকটা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। এরই মধ্যে অনেকেই দেশের জার্সিতে তার শেষটা দেখে ফেলেছেন। তবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা।আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…।’পরে সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন,’আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি
পবিত্র কুরআন হাতে শপথ নিলেন জোহরান মামদানি

পবিত্র আল-কোরআন হাতে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি। এতে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো Read more

ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা
ধানের শীষ হাতে বিএনপিতে যোগ দিলেন বহিস্কৃত আওয়ামী লীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের শীষ আকৃতির প্লাস্টিকের Read more

বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা
বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা

সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট Read more

মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী Read more

নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন