রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ঘটনায় কিসাসই এসব কসাইয়ের সমাধান বলে মন্তব্য করেছেন সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।তিনি লেখেন, কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। কেন কুরআনে কিসাসের কথা বলেছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি।শেষে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লেখেন, এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে। প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচার কাজ চললে, আইনের ফাঁকফোকর দিয়ে পার পাওয়ার পথ খোলা থাকলে এ ধরনের অপরাধ কখনো কমবে না।উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হাসপাতালের ভেতরেই তাকে মারধর করা হয়। পরে নিথর দেহ টেনে-হিঁচড়ে মূল গেটের বাইরে এনে পাথর দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ
ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক নারীর মরদেহ ঝুলছিল ঘোড়াশাল-কালিগঞ্জ রেল সেতুতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশ Read more

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে করা হয়েছে।রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার Read more

রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার
রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এক তরুণী। নিহত তরুণী সুমাইয়া আক্তার (১৮) দৌলতদিয়া ইউনিয়নের Read more

গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ
গকসু নির্বাচন: ক্যাম্পাসের বাইরে উত্তেজনা, বহিরাগতদের বিশৃঙ্খলায় উদ্বেগ

৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। ভেতরে ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসবমুখরভাবে Read more

‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন