প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই। নির্বাচনের আগে যেকোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে। কাউকে ছাড় দেয়া হবে না।শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর সাথে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।আবুল কালাম আজাদ মজুমদার বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে সরকার পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যেসব ঘটনা ঘটছে, সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। ঢাকার হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ৫ জনকে গ্রেফতার করেছে এবং এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।তিনি বলেন, নির্বাচনের সংবাদ সংগ্রহকালে বিগত সময়ে সাংবাদিকরা, যে ধরনের সমস্যায় পড়তেন, এবার সেই সমস্যায় আর পড়তে হবে না।উপ-প্রেস সচিব জানান, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যত মামলা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে, হ্যাকিং ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য করা হয়েছে।এ সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এবং প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা, জেলা প্রশাসক আফিয়া আক্তার উপস্থিত ছিলেন।উপদেষ্টার প্রেস উইং কর্মকর্তারা বলেন, সরকারের নিজস্ব কোনো দল নেই৷ কোনো রাজনৈতিক দলের ওপর রাগ ক্ষোভ নেই। অনিয়ম ঘটলে প্রশাসনকে জানাবেন। প্রশাসন এবার নিরপেক্ষ অবস্থান নেবে ও ব্যবস্থা নেবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’
ক্যান্সার থেরাপিতে বিপ্লব, আবিষ্কৃত হলো ‘সুপার টি-সেল’

বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের শক্তিশালী টি-সেল শনাক্ত করেছেন, যা একাই বিভিন্ন Read more

পারিবারিক কলহের জেরে লোহাগাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে লোহাগাড়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে ট্রাক চালক মো: শহিদুল ইসলাম (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার Read more

মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত
মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত

মুসলিম দেশগুলোর রয়েছে ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বেশি জমি। তাই তারা চাইলে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিছু জমি দিতে পারে বলে Read more

সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান
সাংবাদিকদের দমন নয়, সুরক্ষা দিন: তারেক রহমান

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ Read more

গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাঞার শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে Read more

ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী
ভূঞাপুরে প্রেমিক রিফাতের সাড়া না পেয়ে বিয়ের দাবিতে অনশনে কিশোরী

টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীকে বিয়ে করতে অনশন করছেন কবিতা (১৭) নামের এক কিশোরী। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের বামনহাটা গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন