চুরি করতে এসে ব্যতিক্রমধর্মী শাস্তির মুখোমুখি হয়েছেন এক যুবক। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার একটি জিমে চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর স্থানীয় তরুণরা তাকে ধরে নিয়ে আসেন জিমেই। তবে পুলিশের হাতে তুলে না দিয়ে, তাকে ব্যায়াম করিয়ে ‘শাস্তি’ দেন তারা। পরে সেই চোর তিনতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।শুক্রবার (১১ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।নেটদুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় নানা রকম হাস্যরস। কেউ লিখেছেন, ‘চুরি করে জিমে ঢুকলে স্কোয়াট না করে উপায় নেই।’ আবার কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ‘এটা বোধহয় দেশের প্রথম “ফিটনেস শাস্তি”।’ সামাজিক মাধ্যমে অনেকে এই অভিনব শাস্তিকে ‘স্বাস্থ্য সচেতন বিচারব্যবস্থা’ হিসেবেও আখ্যা দিয়েছেন।ঘটনাটি ঘটেছে উখিয়ার কুতুপালং বকতিয়ার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘পাওয়ার জিম’ সেন্টারে।জিমের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন জানান, গত ২৭ জুন জুমার নামাজের সময় জিম বন্ধ রেখে বাইরে ছিলাম। সে সুযোগে তালা ভেঙে এক যুবক ভিতরে ঢুকে পড়ে। আইপিএস, ব্যাটারি, তারসহ কিছু যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে।তিনি বলেন, ‘আমরা পুলিশের কাছে যাইনি। জিমে আসা ছেলেরা নিজেরা মিলে ওই যুবকের খোঁজ শুরু করে। ৯ জুলাই কুতুপালং বাজারে তাকে দেখে ধরে জিমে নিয়ে আসে। আমি তখন জিমে ছিলাম না। ছেলেদের বলেছিলাম যেন কেউ তাকে মারধর না করে। তাই তারা ব্যায়াম করিয়ে শাস্তি দেয়।’জানা গেছে, চার মিনিটের মতো ওই যুবককে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম করানো হয়। এ সময় জিমের সদস্যদের কেউ সেই দৃশ্য ভিডিও করে। ভিডিওতে দেখা যায়, চোরকে স্কোয়াট, পুশআপসহ নানা ব্যায়াম করানো হচ্ছে।তবে একপর্যায়ে ওই যুবক আচমকা তিনতলা থেকে নিচের টিনশেড ছাদে লাফ দিয়ে পালিয়ে যায়। তার পরিচয় এখনো জানা যায়নি।জিম মালিক মামুন বলেন, ‘যুবকটি স্বীকার করেছে সে মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতেই চুরি করেছে।’ব্যতিক্রমধর্মী এ ‘শাস্তির’ ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই ফোন করে ঘটনার বিস্তারিত জানতে চাইছেন বলেও জানান মামুন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত, ক্ষুব্ধ জার্মানি
মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত, ক্ষুব্ধ জার্মানি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এই ঘটনায় Read more

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা
সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, Read more

দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’
দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

যশোরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২
যশোরে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ব্যাটারি চালিত ভ্যান উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে Read more

উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক
উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন