কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের ছোট বোন নীহা আক্তার (৯)। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহত ও নিখোঁজ ব্যক্তির মা নীপা আক্তারকে (৪০)।শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।নিহত নীলা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এদিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।জানা যায়, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে যায় শতশত ভ্রমণপিপাসু মানুষ। শুক্রবার বিকেলে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকা থেকে পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে আসে তারা। ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, ‘নৌকা ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডুবুরি দল পাঠিয়েছি। উদ্ধার কার্যক্রম চলছে।’পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা Read more

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত
ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত

রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় অন্তত আট সেনা সদস্য আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার Read more

নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।সোমবার (৩ Read more

নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি
নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ জানুয়ারি) Read more

জীবননগরে সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন
জীবননগরে সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন

সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন