যশোর-বেনাপোল সীমান্তে জুলাই মাসের ১০ দিনে বিজিবির অভিযানে ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে ৩ জন চোরাকারবারীকে আটক করে বিজিবি। যশোর বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, শিকারপুর, হিজলী, শালকোনা, বর্ণি ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন চোরাকারবারীসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, সিটি গোল্ড আইটেম, ওষুধ, পলিথিন, জিরাম সিগারেট, চামড়ার জুতা, মোবাইল, মোটর সাইকেল, স্মার্ট ফোনের ডিসপ্লে, বাইসাইকেল, তামাক, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকা।এর মধ্যে গত ৫ জুলাই যশোরের মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি। পরে তাদের তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তিন কেজি ৯৫ গ্রাম সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামালসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন
উল্লাপাড়ায় সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ, ৪ মাসেই ভাঙন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলজিইডির অর্থায়নে ৪ মাস আগেই পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটি নতুন নির্মাণ করে পাকা করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে সেই Read more

বরিশালে সেতু রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার, একদিনে তিন দূর্ঘটনা
বরিশালে সেতু রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার, একদিনে তিন দূর্ঘটনা

বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন ঝূকিপূর্ন সেতু রক্ষায় স্পীডব্রেকার বসিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এরমধ্যে মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল ব্রীজের দুইপাশে Read more

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।শুক্রবার (৩০ Read more

দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) Read more

শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ
শিশু সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত খোঁড়া শেষ, চলছে সুরঙ্গ করার কাজ

রাজশাহীর তানোরে ৩০-৩৫ ফুট পরিত্যক্ত গভীর গর্তে (বোরিং) আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে Read more

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পারমিট ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন