শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। যমজ দুই ভাই বাইজিদ হাসান ও জিহাদ হাসান এসএসসি পরীক্ষায় পেয়েছে একই ফলাফল—জিপিএ ৪.৭৮। শুধু তাই নয়, তারা প্রতিটি বিষয়ের নম্বরেও হুবহু এক, যা গ্রামে তো বটেই, জেলায়ও এক বিরল ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে।জন্মের মাত্র এক মিনিটের ব্যবধানে পৃথিবীতে আসা এই দুই ভাইয়ের পথচলা যেন এক সুরে বাঁধা। একসাথে জন্ম নেওয়া দুই ভাইয়ের চেহারা একই রকম। একসাথে স্কুলে যাওয়া, একই শিক্ষকের কাছে পড়া, একসাথে খেলাধুলা করা এবং একই দিনে একসাথে এসএসসি পরীক্ষায় বসা—সবকিছুতেই তারা এক ও অভিন্ন। এবার ফলাফলেও দেখা গেল সেই যমজত্বের বিস্ময়কর মিল।সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছে ২৮ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ জিপিএ ৪.৭৮ পেয়েছে এই যমজ দুই ভাই—বাইজিদ ও জিহাদ। পরীক্ষার ফল বিশ্লেষণ করে জানা যায়, তারা উভয়েই ছয়টি বিষয়ে এ প্লাস, দুটি বিষয়ে এ এবং দুটি বিষয়ে এ মাইনাস পেয়েছে।এমন সাফল্যের পরও একটু খুশি আর একটু আক্ষেপও রয়েছে দুই ভাইয়ের। অল্পের জন্য এ প্লাস না পাওয়ায় মন কিছুটা খারাপ তাদের।বাইজিদ বলেন, ‘আমরা সবসময় একসাথে পড়েছি, একে অপরকে সাহায্য করেছি। আমাদের লক্ষ্য একটাই—ভবিষ্যতে মেরিন অফিসার হওয়া। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’জিহাদও জানান, ‘একসাথে পথচলার অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসী করেছে। আমরা চাই আমাদের সাফল্য দেখে অন্যরাও অনুপ্রাণিত হোক।’তাদের বাবা, কৃষক সাইদুর রহমান বয়াতি ও মা জুলেখা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ, চাষাবাদ করে সংসার চালাই। ছেলে দুজনকে মানুষ করতে অনেক কষ্ট করি। ওরা যেভাবে পরিশ্রম করছে, আমরা চাই ওদের স্বপ্ন পূরণ হোক। সমাজের সহায়তা পেলে ছেলেদের পড়াশোনা চালিয়ে যেতে সুবিধা হবে।’সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, ‘এই দুই ভাইয়ের ফলাফল সত্যিই অভাবনীয়। একসাথে পরীক্ষায় বসে, একসাথে একই নম্বর পাওয়াটা খুব বিরল। ওরা আমাদের স্কুলের গর্ব। আমরা আশা করি, ওরা আরও ভালো করবে ভবিষ্যতে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।বুধবার (৬ Read more

টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আর্সেনেলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সন্ধ্যায় চেলসির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।টপ এন্ড টি-টোয়েন্টিশিকাগো-অ্যাডিলেডসকাল ৭-৩০ মি., টি স্পোর্টসনর্দার্ন-হোবার্টবেলা Read more

নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

বিশাল আয়োজনের মাধ্যমে চার দিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ২০৩৫ সালের বাংলাদেশের Read more

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা ̄খিলা Read more

চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে
চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাঁটি এলাকায় একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি Read more

কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন