চুল ছোট করে কাটতে বলায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীল দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার একটি স্কুলে। এ বিষয়ে পুলিশ তদন্ত করলেও এখন পর্যন্ত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়নি। খবর এনডিটিভি। বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হিশার্স বাস বাদশাপুর গ্রামে অবস্থিত কারতার মেমোরিয়াল সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ৫০ বছর বয়সী জাগবীর সিংকে খুন করা হয়। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো স্কুল জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনার পরই স্থানীয় পুলিশ স্কুলটি পরিদর্শন করার কথা জানিয়েছে। পুলিশ জানায়, এতে ওই শিক্ষার্থী দুজন ক্ষিপ্ত হয়ে ভাজ করা ছুরি নিয়ে এসে জাগবীর সিংকে একাধিকবার হামলা করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তিনি মারা যান। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার পরই দুই শিক্ষার্থী পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় এদের মধ্যে একজনকে ভাজ করা ছুরিটি ছুড়ে ফেলতে দেখা গেছে। ঘটনার পরই স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও কর্মীরা ওই অধ্যক্ষকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। হাসনির পুলিশ পরিদর্শক যশবর্ধন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- ওই অধ্যক্ষ প্রায়ই অভিযুক্ত শিক্ষার্থীদের চুল ছোট করা, যথাযথভাবে স্কুলের পোশাক পরিদান করা এবং নিয়ম কানুন মেনে চলার জন্য সতর্ক করতেন।  তিনি আরও বলেন, দুই শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়নি। তবে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

যুক্তরাষ্ট্রের সিনেটে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল ব্যর্থ হয়েছে। এতে করে দেশটির সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।বাজেট বিল পাস Read more

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) Read more

ভোলায় তারুণ্যের উৎসব মৎস্য সংরক্ষণ কর্মশালা করেছেন কোস্টগার্ড
ভোলায় তারুণ্যের উৎসব মৎস্য সংরক্ষণ কর্মশালা করেছেন কোস্টগার্ড

ভোলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ মৎস্য সংরক্ষণ কর্মশালা, র‍্যালী ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেছে কোস্টগার্ড দক্ষিণ Read more

জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক
জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

জীবননগরে আমন ও রবি শস্যের ভরা মৌসুমে রাসায়নিক সারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। জীবননগরে ড্রাগন, মাল্টা, Read more

গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর
গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।শনিবার Read more

নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি
নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে প্রায় কোটি টাকার মূল্যের চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে অচলাবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন