গাজীপুরের টঙ্গীতে অবৈধ পলিথিন উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাচামাল জব্দ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত বিশেষ টাস্কফোর্স।বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর বড়দেওড়া ও আউচপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়ার ‘মায়ের দোয়া প্লাস্টিক’ এবং আউচপাড়ার ‘মারফত এন্টারপ্রাইজ’ নামে দুটি কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার একযোগে অভিযান পরিচালিত হলে কারখানা মালিক ও শ্রমিকরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। পরে কারখানার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে অবৈধ পলিথিন ও কাঁচা মাল জব্দ করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘অভিযানে জব্দ করা পলিথিন ধ্বংসের কার্যক্রম চলছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, অভিযানের সময় বড়দেওড়ার সিংবাড়ী রোডের ‘আল আরাফ’ নামের একটি সুতার কারখানাতেও অভিযান চালানো হয়। সেখানে কোনো ইটিপি না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় সুপারিশ করা হয়। অভিযান শেষে প্রতিটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে ডেসকো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি
৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে। ৩০ জুন প্রকাশিত Read more

আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি
আবারও বিয়ে করলেন নারী উদ্যোক্তা তনি

স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ফের বিয়ে করলেন দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। Read more

বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম
বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। এরপর মডেলিং শুরু করেছিলেন Read more

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক Read more

সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম পাহাড় থেকে এক যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন