৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে। ৩০ জুন প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে ১,৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ জন প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এ ৪০০ জনের তালিকা পিএসসির হাতে রয়েছে। এ রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি। পিএসসি জনপ্রশাসনের চিঠিতে বলছে, ‘এই রিপিট ক্যাডারের ফলে নতুন ও অপেক্ষমাণ মেধাবীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের সদ্ব্যবহারে বাধা সৃষ্টি করছে।’ এখন এটি অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া পিএসসি চিঠিতে ক্যাডার পরিবর্তন নিষিদ্ধ করে একবার ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর পুনরায় একই পদে বা পছন্দক্রমের নিম্ন পদের ক্যাডারে আবেদন করার যোগ্যতা বাতিল করার কথাও জানিয়েছে। একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি-১৭ এর শেষে নিম্নোক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব করেছে পিএসসি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার হামলায় শিক্ষকের মৃত্যু
দোকান ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার হামলায় শিক্ষকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ গেল এক কলেজশিক্ষকের। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং Read more

ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম
ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। ঈদের ছুটিতে রাতের Read more

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে Read more

মানব পাচারে জড়িত চক্রের মূলহোতা আব্দুল গ্রেপ্তার
মানব পাচারে জড়িত চক্রের মূলহোতা আব্দুল গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের বহু সংখ্যক মামলার পলাতক আসামি মানব পাচারে জড়িত চক্রের অন্যতম এক মুলহোতাকে পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে।শীর্ষ Read more

৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু
৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু

রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে গেছে ২ দুই বছরের এক Read more

জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা
জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বসতঘরে ঢুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন