আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে সারা বিশ্বের তারকাদের নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এই টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।এদিকে টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। এর আগে গত মৌসুমে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।  অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা ধরে রাখতেই নামবে তারা। এই পাঁচ দলের টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। রংপুর রাইডার্স, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, দুবাই ক্যাপিটালস ছাড়াও অংশ নিচ্ছে গায়ানা অ্যামাজন ও হোবার্ট হারিকেন্স। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। টেবিলের শীর্ষ দুই দল খেলবে ১৮ জুলাইয়ের ফাইনালে।রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ জুলাই গায়ানা অ্যামাজনের বিপক্ষে।  বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। বাকি তিন ম্যাচ যথাক্রমে ১৩, ১৬ ও ১৭ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। টুর্নামেন্টের সব ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে, আর বাংলাদেশে তা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১১ আশ্বিন ১৪৩২ বাংলা, ৩ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা
ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলী উপজেলায় ভাবী তানিয়া বেগমকে গলাকেটে হত্যার ১০ বছর পর এবার ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মোট দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করার Read more

মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার
মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ খাল থেকে উদ্ধার

মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন