কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরগোরকমন্ডল এলাকায় ধরলার তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবারের ঘর-বাড়িসহ শতশত বিঘার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ধরলার তীব্র ভাঙনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই আগাম ঘর-বাড়ি অন্য এলাকায় নিয়ে যাচ্ছেন। এদিকে ওই এলাকায় ২ কোটি টাকা ব্যয়ে মুজিব কেল্লার ভবনটিসহ প্রায় পাঁচশতাধিক পরিবারের বাড়ি-ঘর, ভিটেমাটি ও শতশত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় চরম দুচিন্তায় দুদিন পার করছেন। ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।শেষ সম্বল ঘর-বাড়ি ও ভিটেমাটি নদীগর্ভে বিলীনের আশঙ্কায় চরম দুর্দিন পার করছেন চরগোরকমন্ডল গ্রামের বাসিন্দা আলা-বকস (৬৫)। ধরলার তীব্র ভাঙনে ধরলা নদী বাড়ির কাছে এসে পড়েছে। তাই আগ্রাসী ধরলার ভাঙনে ঘর-বাড়ি রক্ষা করতে ইতোমধ্যে অন্য জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু বাড়ি-ঘর নতুন জায়গায় নতুন করে তোলার টাকার অভাবে চরম দুচিন্তায় দিন পার করছেন আলা-বকস। আলা-বকস জানান, ‘কি কই বাহে’, ৬৫ বছর বয়সে কমপক্ষে পাঁচ বার বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বাড়ি-ঘর ও জমি হারিয়ে পথে বসেছি। আমার নিজস্ব জমি না থাকায় গত চার বছর ধরে মানুষের জমির ঘরবাড়ি করে স্ত্রীসহ অতিকষ্টে জীবনযাপন করছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ধরলার তীব্র ভাঙন একেবারে বাড়ির কাছেই চলে এসেছে। এখন আমার শ্যালকের জমিতে বসবাস করার জন্য ঘরবাড়ি সড়ানোর কাজ শুরু করেছি। কিন্তু টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যায়। তিনি আনন্দ বাজারে ছোট একটি সুতা ও রশিদর দোকান করে কোনো রকমে ডাল-ভাত খেয়ে না খেয়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন।একই এলাকায় জহুরুল ইসলাম (৩৫) ও তার মাহমুদা বেগম জানান, নদী ভাঙতে ভাঙতে একেবারে আমাদের বাড়ি থেকে নদীর দূরত্ব ২০ গজ। যে কোন মুহূর্তে আমাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছি। তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে ধরলার ভাঙন ঠেকাতে না পারলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।ইতিমধ্যে নদীগর্ভে জাবেদ আলী, মনসের আলী, আজিবর রহমান, আজগর আলীর বাড়ি-ঘর বিলীন হয়েছে বলে জানান স্থানীয় যুবক কামাল হোসেন, আব্দুল কুদ্দুস, নুর আলম ও জাহিদুল। তারা আরও জানান, ২ কোটি টাকা ব্যয়ে মুজিব কেল্লার ভবনসহ চরগোরকমন্ডলের প্রায় পাঁচশতাধিক পরিবার হুমকির মুখে।চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, চরগোরকমন্ডল এলাকার গত বর্ষায় ধরলার তীব্র ভাঙনে ৩০টি পরিবার ও হাফ কিলোমিটার সড়কসহ শতশত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। সে সময় কর্তৃপক্ষকে জানানোর পর ৫ থেকে ৬ হাজার জিওব্যাগ দিয়েছেন। কিন্তু ভাঙন ঠেকানো যায়নি। তিনি আরও জানান, বর্তমানে হুমকির মুখে মুজিব কেল্লার ভবন, স্কুল, মাদ্রাসাসহ ওই এলাকার ৫০০ পরিবার। বর্ষার আগে ধরলার ভাঙন রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী জানান, আমি ভাঙন এলাকা পরিদর্শন করেছি। দুই এক দিনের মধ্যে ভাঙন রোধের জন্য কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী বরাবরে আবেদন জানানো হবে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, চরগোরকমন্ডল এলাকায় ধরলা নদীর তীব্র ভাঙন ঠেকাতে গত বছর ৭ হাজার জিওব্যাগ ফেলানো হয়েছে। আপাতত আমাদের কাছে এই মুহূর্তে জিওব্যাগ নেই। চরগোরকমন্ডলে প্রচুর পরিমাণে জিওব্যাগ লাগবে। জিওব্যাগের বরাদ্দ আসলেই সেখানে জিওব্যাগ দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী–পুলিশ সংঘর্ষ

কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে রবিবার (৪ জানুয়ারি) Read more

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা Read more

শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন
শীতের চরমে যশোর: শার্শা-বেনাপোলে কাঁপছে জনজীবন

 টানা শৈত্যবাহে কাঁপছে যশোরের সীমান্তবর্তী শার্শা-বেনাপোল। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও Read more

গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে Read more

ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার
ঠাকুরগাঁওয়ে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ফুটবল দল আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। একইদিন শুরু পিএসএল, খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। এ ছাড়া রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন