সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর শহর থেকে গ্রামীণ জনপদ। বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাসা-বাড়িতে প্রবেশ করছে পানি। ভেসে গেছে অসংখ্য ঘের ও পুকুরের মাছ। পানিতে তলিয়ে আছে পৌর শহরসহ গ্রামীণ জনপদের অনেক সড়ক। আউশ চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মৌসুমি সবজি ক্ষেতে পানি জমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে কৃষক। চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। বন্ধ হয়ে গেছে ছোট নৌযান চলাচল। পটুয়াখালী পৌর বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘ছোট ড্রেনেজ দিয়ে টানা ভারী বৃষ্টিপাতের পানি নিষ্কাশন হতে না পারায় তাদের এলাকার অধিকাংশ বাসা-বাড়ি এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে।’ একই তথ্য জানান গলাচিপা পৌর শহরের বাসিন্দা সোহাগ রহমান এবং কলাপাড়া পরিসরের বাসিন্দা মিসবাহউদ্দিন। নীলগঞ্জের কৃষক সাইফুল বলেন, ‘আউশের জন্য প্রস্তুতকৃত মাঠে বীজ রোপণ করতে পারছেন না।’ একই এলাকার সবজি চাষী এলেম গাজী বলেন, ‘ক্ষেতে পানি জমে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে গাছের গোড়ার মাটি সরে গেছে। এতে গোড়া আগলা হয়ে গাছে পচন ধরে মরে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’ তবে বিগত দিনের তুলনায় কিছুটা কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। যেখানে টানা সপ্তাহ জুড়ে ২০০ মিলিমিটারের অধিক পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।  বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে লঘুচাপের প্রভাবে গত দশ দিন ধরে বেশ উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। এতে করে মৌসুম শুরু হলেও মাছ শিকারে যেতে পারছেন না পটুয়াখালী উপকূলের প্রায় সহস্রাধিক ট্রলারের প্রায় দুই হাজার জেলে। ফলে ব্যস্ততা স্থলে বলা চলে কর্মহীন নীরবতাই বিরাজ করছে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের আড়ৎ আলীপুর-মহিপুর। কক্সবাজার ফিসের মালিক মনির বলেন, ‘সাগর ঢাকায় জেলেরা সাগরে মাছের কথা যেতে পারছে না। ঘাটে বসে অলস সময় পার করছে। ফলে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম আলিপুরে মহিপুরে মাছের আমদানি একেবারেই কমে গেছে।’ মৌসুমে আবহাওয়ার এমন প্রতিকূলতায় হতাশ ব্যবসায়ী ও জেলে। জেলে সাইফুল জানান, ‘মৌসুমের সময় ঘাটে বসে থাকায় তাদের খরচ বেড়ে চলছে। এতে তাদের ঋণের বোঝাও বাড়ছে।’ এদিকে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমন শঙ্কায় পায়রা সমুদ্র বন্দরসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক নীতি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশিরভাগ অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের Read more

মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার
মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।শুক্রবার Read more

জকসু নির্বাচন ৬ জানুয়ারি
জকসু নির্বাচন ৬ জানুয়ারি

স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ Read more

কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ
কবি নজরুল কলেজে সিওয়াইবি’র উদ্যোগে ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক Read more

মির্জাপুরে অটোরিকশা চালক হত্যার অভিযোগে আটক ১
মির্জাপুরে অটোরিকশা চালক হত্যার অভিযোগে আটক ১

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) Read more

বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ
বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় গত সাত দিন ধরে বিরামহীন বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে অধিকাংশ বিদ্যালয়ের মাঠে পানি জমে গেছে। উপস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন