টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকসা, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল সড়কের পুষ্টকামুরী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোরিকশাচালক ফিরুজ মিয়া জানান, কুতুববাজার এলাকা থেকে এক যাত্রী নিয়ে তিনি যাচ্ছিলেন মির্জাপুর বাইপাসের দিকে। পথে পুষ্টকামুরী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে রিকশার গতিরোধ করে। তাদের একজনের হাতে ছিল পিস্তল, আরেকজনের হাতে ওয়্যারলেস, অপরজনের হাতে হ্যান্ডকাফ।তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ফিরুজ মিয়া ও তাঁর যাত্রীকে গাড়িতে তোলে। পরে একজন ছিনতাইকারী ফিরুজ মিয়ার অটোরিকশা নিয়ে চলে যায়। প্রাইভেটকারের ভেতর চালককে মারধর করে তাঁর মোবাইল ফোন এবং পকেটে থাকা ১৪০ টাকার মধ্যে ১০০ টাকা ছিনিয়ে নেয়। প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার যাওয়ার পর তাঁকে গাড়ি থেকে নামিয়ে রেখে পালিয়ে যায় তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়েবসাইটে এখনও Read more

যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
যেসব দেশে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ Read more

ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ
ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে Read more

যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?
যে সুরা দশবার পড়লে জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ হবে?

পবিত্র কুরআনের ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা ইখলাস। এ সুরাকে যে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। ‘আয়িশা (রা.) থেকে বর্ণিত। একবার Read more

বেনাপোল সড়কে বিজিবির বাঁশের বেড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
বেনাপোল সড়কে বিজিবির বাঁশের বেড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে চৌধুরী মার্কেট নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র

এক মৌসুম না পেরোতেই কোচ এনজো মারেসকারকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাব চেলসি। এরপর থেকেই স্টামফোর্ড ব্রিজের দলটিতে নতুন করে কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন