আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কুয়ালালামপুরে ৮-১১ জুলাই পর্যন্ত এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সফর শেষে আগামী ১২ জুলাই ঢাকায় ফেরার কথা রয়েছে মো. তৌহিদ হোসেনের। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এআরএফ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অন্যদিকে সোমবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মো. তৌহিদ হোসেন জানান, বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতার অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়েও দেশটির সরকারের সঙ্গে আলোচনা হতে পারে। সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের সবাই জঙ্গি কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের হয়তো ছোট একটি দলের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতেও পারে। যদি কারো জঙ্গি সংশ্লিষ্টতা থাকে আমরা বলেছি, মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করব।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আধাবেলা সুপ্রিম কোর্টে Read more

অনুমতি ছাড়া দাড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি, ফেসবুকে সমালোচনার ঝড়
অনুমতি ছাড়া দাড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি, ফেসবুকে সমালোচনার ঝড়

অনুমতি ছাড়া দাড়ি রাখার ‘অপরাধে’ হবিগঞ্জ জেলার তিন পুলিশ সদস্যকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। গত ২১ আগস্ট জেলা পুলিশ সুপারের Read more

গৌরনদীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গৌরনদীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরিশালের গৌরনদীতে সংবাদ প্রকাশের জের ধরে সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক খোলাকাগজ পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানের Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ (শনিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এদিন পিএসএলে শরিফুল-রানাদের পেশোয়ার লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির সঙ্গে। এ ছাড়া Read more

মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে

ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা Read more

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন