নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আসলাম শেখ (৩৮)। তিনি সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি (পশ্চিম পাড়া) গ্রামের ইদ্রিস শেখের ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিম পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্র, ৬টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়। আজ বুধবার (৯ জুলাই) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী ও সদর থানার একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আসলাম শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আসলাম শেখের নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্র, ৬টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বুধবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আসলাম শেখকে আটক করা হয়েছে। আসলামের বিরুদ্ধে নড়াইল সদর থানায় ২০২২ সালের একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত Read more

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩
চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। Read more

স্বপ্নের ফল বাগানে উদ্যোক্তা রবির সাফল্য
স্বপ্নের ফল বাগানে উদ্যোক্তা রবির সাফল্য

সফল কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০২১ সালে ১২ বিঘা জমি লিজ নেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকার তরুণ রবিউল Read more

গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল
গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো মানুষ। শনিবার (০৯ আগস্ট) রাতের এই বিক্ষোভে Read more

আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা
আল-আকসার খতিবকে গ্রেপ্তারের পর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন