দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সময়ের কণ্ঠস্বর’-এ গত ৬ জুলাই ‘তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে জলাবদ্ধতা, সংস্কারের দাবি শিক্ষার্থীদের’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে উর্ধ্বতন কর্তৃপক্ষের। সংবাদ প্রকাশের পর বুধবার (৯ জুলাই) বিদ্যালয়ের সংস্কার কাজ শুরু হয়েছে। মাঠের সংস্কার কাজ শুরু হওয়ায় তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা খুশি হয়েছে। দীর্ঘ দিন ধরে মাঠটি সংস্কারের অভাবে খেলাধুলা বঞ্চিত ছিল শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যে নতুন মাটি ফেলা হয়েছে। সেই মাটিগুলো মাঠের চতুর্দিকে ইঞ্জিন চালিত গাড়ি দিয়ে সমান করে দেওয়া হচ্ছে। উঁচু করা হচ্ছে মাঠের চতুর্দিক। সাবেক শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সত্যিই ভালো লাগছে। অনেক দিন ধরে মাঠটিতে খেলাধুলা করতে পারি নাই। মাঠটি সংস্কার হলে আমরা আবার খেলাধুলা করতে পারবো।’নবম শ্রেণির শিক্ষার্থী লাওহে মাহাফুজ বলেন, ‘আমরা এখন থেকে আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটিতে খেলতে পারবো। খেলাধুলা করলে মনমানসিকতা ভালো থাকে। একটানা পড়াশোনা অস্বস্তি লাগে।’ তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুসা মিয়া বলেন, ‘মাঠটি সংস্কার হওয়ার ভালো লাগছে। শিক্ষার্থীরা এখন সেখানে খেলাধুলা করতে পারবে। এলাকাবাসীর চলাফেরা করতে সুবিধা হবে।’ তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, ‘বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কার করা হচ্ছে। শিক্ষার্থীরা এখন থেকে সেখানে খেলাধুলা করতে পারবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ
নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

মাদারীপুরের কালকিনিতে  নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) Read more

আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত
আমতলীতে বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

আমতলীর আঠারোগাছিয়া গ্রামে বজ্রপাতে কৃষক লোকমান খাঁন (৫৫) নিহত হয়েছেন এবং তার ছেলে ফেরদৌস খাঁন (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ Read more

সাঘাটায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সাঘাটায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় উপজেলা মাসিক সাধারণ সভা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা Read more

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন ১০ বন্দি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ নামের একটি কারাগারের টয়লেটের পেছনের দেয়াল ভেঙে খুনের মামলার আসামিসহ ১০ জন বন্দি Read more

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক Read more

ভৈরবে ভবঘুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ভৈরবে ভবঘুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ভবঘুরে অজ্ঞাত (৬০) ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রেলওয়ে স্টেশন থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন