গাজীপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার (৮জুলাই) বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও বাঘের বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর হাইওয়ে সার্কেলের টি আই এডমিন শাহাবউদ্দিন,টি আই শহিদুল এবং সালনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান।এসময় সড়কের উপরে বসা অস্থায়ী কয়েক শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বেশ কিছু অবৈধ গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।হাইওয়ে পুলিশের টি আই শাহাবউদ্দিন জানান, “দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনা করছিল এবং তাদের পকেট ভাড়ি করছিল। তবে পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মহাসড়কের পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি করা হবে।ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই উচ্ছেদ অভিযানে জেলা পুলিশ,জয়দেবপুর থানা পুলিশ এবং সালনা হাইওয়ে থানা পুলিশের প্রায় শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের
ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের

সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ এর্নেস্তো ভালভার্দের কৌশল যেন রিয়াল মাদ্রিদকে থামিয়েই রেখেছিল। কিন্তু Read more

কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে আ.লীগের সাবেক সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে কালিয়াকৈর থানা পুলিশের Read more

সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন
সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।সোমবার (২ জুন) দুপুরে Read more

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল
ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজায় মানুষের ঢল

ইরানে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছের সড়কগুলোতে ঢল নেমেছে হাজারো শোকাহত মানুষের।বুধবার (১৪ জানুয়ারি) Read more

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল ইতালি

শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসকে হারাতে Read more

ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি
ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি

ভারতের নানা রাজ্যের প্রাক্তন বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো। তবে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন