ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।আহসানের গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।জানা গেছে, রবিবার (৬ জুলাই) রাতে ব্রেন স্ট্রোক করে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের বাম অংশ অবশ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান। এরপর আর সুস্থ হয়ে ফিরতে পারলেন না তিনি।শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, আহসানের মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগ আজ মঙ্গলবার (৮ জুলাই) এক দিনের শোক পালন করবে। এই উপলক্ষে বিভাগের সব ক্লাস বন্ধ থাকবে।এ ছাড়া শেখ মুজিবুর রহমান হলে আজ এশার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি বুধবার আসরের নামাজের পর ঢাবির কেন্দ্রীয় মসজিদেও তার জন্য দোয়া করা হবে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন

বৈশাখ উপলক্ষ্যে বাড়িতে অনেকে অনেক পদের রান্না করেন। আর যা কিছু থাকুক আর না থাকুক ইলিশ কিন্তু থাকবেই। এখন কেবল Read more

পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি মোদির কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস
পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি মোদির কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, এ দুই দেশের Read more

নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ
নোয়াখালীতে নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ

নতুন ট্রেনের অপেক্ষায় দীর্ঘদিনের প্রতীক্ষিত সময় কাটছে নোয়াখালী বাসীর। কিন্তু সেই প্রতীক্ষিত সময়ের শেষ হচ্ছে না। তাই দাবি আদায়ের আন্দোলনের Read more

দুবাইয়ের মরুতে ইধিকা পালের পিপাসা মেটালেন নিরব!
দুবাইয়ের মরুতে ইধিকা পালের পিপাসা মেটালেন নিরব!

ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল এরইমধ্যে ঢাকাই সিনেমার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’ সিনেমায় অভিনয় Read more

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন