মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সদস্যদের সাথে দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারী ও জাতিগত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মাঝে ফের ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে দেশটির বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।সোমবার (০৭ জুলাই দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রায় ২ বছর আগে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতনের পর থেকে দেশটিতে অস্থিরতা চলছে।দেশটির জাতিগত বিদ্রোহী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি সু চির দলের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) সদস্যরা প্রায়ই জান্তা নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।এর মাঝেই গত কয়েক দিন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারেন রাজ্য এবং কিয়োনেডো ও সীমান্তের শহর পায়াথোনজুতে তীব্র সংঘর্ষ দেখা গেছে। মিয়ানমারের সামরিক বাহিনীর একটি সূত্র এএফপিকে জানায়, কয়েক দিন আগে কিয়োনেডো শহরের কাছের একটি সামরিক কমান্ডে স্থানীয় পিডিএফ সদস্যরা ড্রোন হামলা চালিয়েছে।এই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়ে তিনি বলেন, আশপাশে অবস্থানরত সামরিক বাহিনীর সদস্যরা সতর্কতা হিসাবে পিডিএফের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে আর্টিলারি গোলাবারুদ নিক্ষেপ করেছে।প্রায় ৫ হাজার মানুষের শহর কিয়োনেডোর বাসিন্দারা বলেছেন, বিদ্রোহীরা পাল্টা গুলি চালাচ্ছে। স্থানীয়রা সেখানে ‘ইট মারলে পাটকেল’ ছোড়ার মতো আঘাত সহ্য করছেন।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, কিয়োনেডোতে সারা রাত গোলাগুলি হয়েছে। আমরা সেখানে অবস্থান করার সাহস করতে পারিনি। এটা অত্যন্ত ভীতিকর।তিনি আরও জানান, কিয়োনেডোর হাজার হাজার বাসিন্দা শহর ছেড়ে আশপাশের বিভিন্ন গ্রামে পালিয়ে গেছেন। সোমবার রাতে থাই সীমান্ত থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণের পায়াথোনজুতে সশস্ত্র কারেন বিদ্রোহীরা হামলা চালানোর পর গ্রামবাসীরা পালিয়ে যান বলে জানিয়েছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?

সাজানো গোছানো ঘরে মনটাও বেশ ভালোই লাগে। এমন একটি ঘরে সুগন্ধি স্প্রে যতটা মনমুগ্ধকর, ততটাই ক্ষতিকর আপনার এবং পরিবারের জন্য। Read more

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে কিশতোয়ারের ছাতরু Read more

বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালে ফকির চান বেকারীসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নগরীর চকবাজার Read more

নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: সিইসি
নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন