হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে নতুন করে হামলা চালানোর কথা জানালো দেশটির সেনাবাহিনী। খবর রয়টার্স সোমবার (৭ জুলাই) ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে বার বার হুতিদের হামলার কারণে ইয়েমেনের হোদেইদাহ, রাস ইসা ও সালিফ বন্দরসহ রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান–সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। এ কারণে বিশ্ববাণিজ্যে ব্যাঘাত ঘটছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল।‘এই জাহাজটিতে হুতিরা একটি রাডার সুবিধা যুক্ত করে এর মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র সীমায় চলাচলকারী জাহাজের গতিবিধি ওপর নজর রাখার পাশাপাশি তাদের কার্যক্রম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করত।’এদিকে হামলার পর হুতিদের একজন মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে।হুতিনিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল হোদেইদাহয়ে একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার পলাতক আসামি, আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল Read more

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের Read more

মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ
মহানবীকে কটূক্তির অভিযোগে উত্তাল হোমনা, মাজারে হামলা-অগ্নিসংযোগ

কুমিল্লার হোমনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে ওই কটূক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মাজার ভেঙে বসতঘর Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং
পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত বাংলাদেশ: কিয়াক সুং

কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং বলেছেন, সঠিক কৌশল ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে এক নম্বর স্থানে উঠতে প্রস্তুত।তিনি Read more

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর
প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন