যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৬০) ও শারমিন নাহার (৪৫) নামে দুই জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে। রোববার (৬ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামের লাল মিয়া সরকারের ছেলে এবং শারমিন নাহার একই গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, পলাতক আসামীরা এলাকায় ফিরে ঘোরাফেরা করছে এমন খবরে থানার এসআই উজ্জ্বল হোসেন ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রামে অভিযান চালিয়ে অর্থজারী (সিআর) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান ও শারমিন নাহারকে তাদের নিজ বাড়ি থেকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচ্ছেদের পরই জ্বলে উঠলেন ইয়ামাল, জিতল বার্সেলোনা
বিচ্ছেদের পরই জ্বলে উঠলেন ইয়ামাল, জিতল বার্সেলোনা

আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সাথে মাত্র তিন মাসের মাথায় সম্পর্কের ইতি ঘোষণা করেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। গত শনিবার Read more

উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর স্কুল মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করল বিএনপি

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন ১৩ নং উত্তর চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ ছিল। প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে Read more

উল্লাপাড়ায় ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

উল্লাপাড়ায় আব্দুল আলীম (৩৪) নামের এক ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১০ Read more

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯
কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, আহত ১৯

কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে গেছে। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন