আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি রাজনৈতিক গোষ্ঠী। বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে লিপ্ত হয়ে পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ঢালাওভাবে দায় চাপানোর চেষ্টা করছে বলে দাবি করেছে নোয়াখালী জেলা বিএনপি।বিএনপির দাবি, দখলদার, চাঁদাবাজ, কিশোর গ্যাং, লুটপাটকারীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও লুটপাট নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছে দলটির নেতারা।রোববার (৬ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয় জেলা বিএনপি।মতবিনিময় সভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
নার্সিং শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ Read more

শিক্ষকের বেদম বেত্রাঘাতে ১০ শিক্ষার্থী অসুস্থ, বিদ্যালয়ের সামনে বিক্ষোভ
শিক্ষকের বেদম বেত্রাঘাতে ১০ শিক্ষার্থী অসুস্থ, বিদ্যালয়ের সামনে বিক্ষোভ

পিরোজপুরের নেছারাবাদে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কম নাম্বার পাওয়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বেদম বেত্রাঘাতের অভিযোগ পাওয়া গেছে সহকারী Read more

তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

রাজবাড়ীর করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় পাম্পের শ্রমিক রিপন সাহাকে Read more

বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ
বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ

চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম পদত্যাগ করেছেন। বুধবার(১৪ মে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি Read more

মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’
‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’

জুলাই চেতনা না শেখাতে আসার অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন