সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হোসেন। দীর্ঘদিন যাবৎ সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন সাখাওয়াত হোসেন।তিনি ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও পৌর শহরের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ছেলে।শনিবার (০৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কেএসপি সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।’সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মো. বোরহান উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে সাংবাদিক সাখাওয়াত হোসেন বলেন, ‘যেকোন স্বীকৃতিই আনন্দের। সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা আমার নেশা এবং অন্য রকম পেশা। এই ছোট্ট জীবনে এত বড় সম্মাননা পাওয়া আমার জন্য এক বিশেষ গৌরবের বিষয়। সময়ের কণ্ঠস্বরের মতো জনপ্রিয় নিউজ পোর্টালে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান ও গর্বিত মনে করছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী
আটক ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালি দিচ্ছেন ইসরায়েলি মন্ত্রী

গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া শত শত কর্মীকে মেঝেতে বসিয়ে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী Read more

হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল
হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য Read more

বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন
বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে বিরামপুর উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১,৯৭৬ Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলী থানা এলাকা হতে সাড়ে আট লক্ষাধিক টাকার অর্ধশত চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনার সাথে জড়িত Read more

মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন