সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা একটি টকশোতে মা হওয়ার ইচ্ছার কথা জানান। এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে ঘিরে পুরনো গুঞ্জন নতুন করে আলোচনায় আসে।সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক মাধ্যমে দাবি করেন, তানজিন তিশার একটি পুত্রসন্তান রয়েছে, যাকে তিনি গোপন রেখেছেন। শনিবার (৬ জুলাই) তিনি তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন, ছবিগুলো তিশার সন্তানের। নিজের পোস্টে নির্ঝর লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?’ তিনি আরও দাবি করেন, এই শিশু তিশার মিডিয়ায় আসার আগেই জন্ম নেয় এবং বর্তমানে ঢাকায় দাদির কাছে থাকে।জাওয়াদ নির্ঝরের এই দাবির পর তানজিন তিশা সরাসরি প্রতিবাদ জানান এবং বিষয়টিকে ‘অসত্য ও মানহানিকর’ উল্লেখ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। রোববার নিজের ফেসবুক পোস্টে তিশা লেখেন, ‘যারা বলছেন আমার লুকানো সন্তান আছে, তারা যদি প্রমাণ করতে পারেন—তাহলে আমি ২০,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ ৫২ হাজার টাকা) পুরস্কার দেব।’ তিশা আরও লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেই সব অসভ্যদের বলছি- এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দিব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো?  নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’এর আগে ওই শোতে তিশা বলেন, ‘জীবনে অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি- এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ বেবিটা আমার না, ওই আমার বোনের বেবি।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৪ লাখের বেশি বই বিতরণ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৪ লাখের বেশি বই বিতরণ

বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের Read more

শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা
ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে Read more

উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী
উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে Read more

সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে হামাসের প্রতিশ্রুতি
সিনওয়ারের মৃত্যুবার্ষিকীতে হামাসের প্রতিশ্রুতি

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা ইয়াহিয়া সিনওয়ারের (আবু ইব্রাহিম) মৃত্যুর প্রথম বার্ষিকীতে হামাস বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘আল-আকসা বন্যার শিখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন