ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরাইল-অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যার ফলে মধ্যাঞ্চলসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।আল জাজিরার খবরে বলা হয়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়।হিব্রু ভাষার গণমাধ্যম জানায়, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায়।তবে, ইসরাইলি সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা।তারা দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।যদিও হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।এর আগে বৃহস্পতিবারও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল যে, ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়।এই ঘটনাগুলো গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে চালানো একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা। যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন জানানো। সূত্র: মেহের নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শারদীয় দুর্গাপূজা মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ- ১ এর আওতাধীন সিলেট নগরীর কয়েক এলাকায় আগামীকাল মঙ্গলবার কয়েক Read more

টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। চলুন Read more

যশোরে ভৈরব নদে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
যশোরে ভৈরব নদে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুরের শানতলায় ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ স্কুল ছাত্র জিহাদ হোসেনের (৮) লাশ উদ্ধার হয়েছে। Read more

বিড়ালের রেডিমেড খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘থ্রি এস’
বিড়ালের রেডিমেড খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘থ্রি এস’

আজকের ব্যস্ত নগরজীবনে মানসিক প্রশান্তির উৎস হয়ে উঠছে পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল। সহজ যত্নে আপন হয়ে ওঠা এই প্রাণীটি Read more

রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ
রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ

জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে দেশটির সরকার। বার্লিনের দাবি, শুধু অবকাঠামোয় হামলাই নয়—নির্বাচনী Read more

মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শুক্রবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন