মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের মাহমুদ সরদারের ছেলে।শনিবার (০৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনাটি ঘটে।রনির সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা (পরিবারের সদস্যরা) সরকারের প্রতি দাবি জানিয়েছেন।রনির পিতা মাহমুদ সরদার জানান, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি আমাদের জানায়।নিহতের বন্ধু আশিক জানান, মৃত্যুর সংবাদ তার সহকর্মীরা মোবাইল ফোনে তার পরিবারে জানান। আর্থিক সচ্ছলতার আশায় রনিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিল তার পরিবার। আমরা তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, রনি আড়াই বছর যাবত মালয়েশিয়ায় কাজ করতেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পাশাপাশি প্রবাসীরা চেষ্টা চালাচ্ছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র Read more

প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ Read more

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে Read more

লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার Read more

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী
কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরিতে রঙিন রাজশাহী

“কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে-আমি ভূবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।” কাজী নজরুল ইসলামগ্রীষ্মের তপ্ত দুপুরে যখন পথ চলা কষ্টকর হয়ে Read more

ইসরায়েলের দিকে আসছে ইরানি মিসাইল
ইসরায়েলের দিকে আসছে ইরানি মিসাইল

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে মিসাইল ছোড়ে তারা। যেগুলো এখন ইসরায়েলের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন