মুন্সীগঞ্জের শ্রীনগরে দলিল লেখকপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে সূত্র জানায়, আগুনের লেলিহান শিখা সাব রেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।আগুনের ঘটনায় ২০-২৫ ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার Read more

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদ আনন্দ শেষে ফিরতে হচ্ছে কর্মজীবনে। সরকারি ছুটি এখনো শেষ হয়নি, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীর পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন