শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ ফিল সিমন্স। ব্যক্তিগত মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের কারণে তিনি কলম্বো থেকে লন্ডন যাচ্ছেন। ৪ জুলাই লন্ডনে পৌঁছে ৭ জুলাই আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে এই ম্যাচে প্রধান কোচকে না পাওয়ায় দলের কোচিং স্টাফের ওপর বাড়তি দায়িত্ব পড়েছে।প্রধান কোচ না থাকায় সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সামলাবেন মূল দায়িত্ব। তার সঙ্গে আছেন পেস বোলিং কোচ শন টেইট ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। স্পিন কোচ মুশতাক আহমেদ আগে থেকেই দেশে ফিরে গেছেন।লঙ্কা সফরটা এখনও আশানুরূপ যাচ্ছে না বাংলাদেশ দলের জন্য। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে যাওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই। শেষ ম্যাচ ৮ জুলাই। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর
ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ বাড়ায়নি। আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের Read more

ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি Read more

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে Read more

রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’
রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’

সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর এখন বিরাণভূমি। কোথাও আর পাথর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর এলাকার বর্তমান পরিস্থিতির ছবি Read more

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক
চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন