কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আসার আগে স্থানীয়রা কিছু আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাসে থাকা একজন যাত্রী বলেন, ‘বাসটি চট্টগ্রাম থেকে রাত ৭টা ৪০ মিনিটের সময় কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসে যাত্রী ভরপুর ছিল অর্থাৎ বাসে কোনো সিট খালি ছিল না। বাসটি রাত ১১টা ৪০ মিনিটের সময় চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখানে খাদটি পুকুর হওয়ায় গাড়িটি প্রায় পানিতে ডুবে যায়। এ অবস্থায় আমি গাড়ির জানালা দিয়ে বের হয়ে যাই। ফলে আমি আল্লাহর রহমতে সুস্থ অবস্থায় ফিরে আসি।’এদিকে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। গাড়িটি খাদে পড়ে যাওয়ায় রেকারের সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দুই জন যাত্রীর মরদেহ উদ্ধার করে। এ সময় গাড়িতে আটকা থাকা আরো ৩ জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।হারবাং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে আমরা স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে দুই জনের মরদেহ উদ্ধার করি ও আহত যাত্রীদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে নিহতদের পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। দুর্ঘটনাপ্রাপ্ত বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি
হাদিকে গুলি: হামলাকারীদের গ্রেপ্তার নিয়ে ডিএমপির বিজ্ঞপ্তি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা Read more

বৃষ্টির সময় যে দোয়া পড়বেন
বৃষ্টির সময় যে দোয়া পড়বেন

উপকারী বৃষ্টি; যে বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ও ফসল ফলে, তীব্র গরমে মানুষ ও প্রাণীকুল স্বস্তি লাভ করে, তা Read more

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম Read more

তারেক রহমানকে নিয়ে কুৎসা স্বৈরাচারের ভাষা: জাহিদ হোসেন
তারেক রহমানকে নিয়ে কুৎসা স্বৈরাচারের ভাষা: জাহিদ হোসেন

তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে। জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা- বরে Read more

মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি
মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি

মেক্সিকোর উত্তরে চিহুয়াহুয়া প্রদেশের আভেন্দানোস গুহায় ২০১৬ সালের এক অবিশ্বাস্য আবিষ্কারে উত্তেজিত প্রত্নতাত্ত্বিক মহল। সেখানে উদ্ধার হয়েছে এক শিশুর কঙ্কাল, Read more

ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড
ইজারাবিহীন শান্তিপুরের বালু কর্তন ও পরিবহন, ৫ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন