কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় উপস্থিত ছিল সেনাবাহিনীর একটি টিমও। নিহত মনির মিয়া ওই গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দিনমজুর হিসেবে কাজ করা মনির মিয়া প্রায়ই যাতায়াত করতেন তার চাচাতো ভাই ও প্রবাসী ইব্রাহীমের বাড়িতে। ইব্রাহীমের স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়টি মনির মিয়ার নজরে আসে এবং তিনি বিষয়টি জানতে পেরে শাসন করেন ভাইয়ের স্ত্রীকে। এ ঘটনার কয়েকদিন পর গত সোমবার মনির হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।নিখোঁজের দুইদিন পর, বৃহস্পতিবার দুপুরে ইব্রাহীমের ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। এতে সন্দেহ জাগে প্রতিবেশীদের মনে। খবর দেওয়া হয় পুলিশকে। মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় মাটিচাপা দেওয়া একটি মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি মনির মিয়ার বলে শনাক্ত করেন।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মনির মিয়ার চাচাতো ভাই ইব্রাহীম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে কয়েক মিনিটে ৩টি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে কয়েক মিনিটে ৩টি ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এই Read more

হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা
হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এ পরীক্ষা সীমিত পরিসরে Read more

৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল
৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে Read more

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত

নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক Read more

শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান
শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন