যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার দিকে শিকাগোর রিভার নর্থ এলাকার দ্য আর্টিস লাউঞ্জ নাইটক্লাবের বাইরে গুলির এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির সংগীত শিল্পী ও র‌্যাপার মেলো বিবাকজের গানের অ্যালবাম উন্মোচন পার্টি শেষে নাইটক্লাবের বাইরে লোকজনের ভিড় জমেছিল।শিকাগোর কমিউনিটি নিরাপত্তা বিষয়ক মেয়রের কার্যালয় নাইট ক্লাবের বাইরে গুলির ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, বুধবার রাত ১১টার দিকে দ্য আর্টিস লাউঞ্জ নাইটক্লাবের সংগীত শিল্পী ও র‌্যাপার মেলো বিবাকজের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান শেষে নাইটক্লাবের বাইরে লোকজনের আড্ডা দেওয়ার সময় গুলির ঘটনা ঘটে।পুলিশ জানায়, পশ্চিম শিকাগো এভিনিউয়ে একটি কালো রঙের গাড়ি ক্লাবটির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির পর গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।শিকাগো পুলিশ আরও জানায়, এই ঘটনায় ২০ ও ৩০ বছর বয়সী বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ আটজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এর মধ্যে একজন ২৯ বছর বয়সী নারী পায়ের নিচে এবং ২৯ বছর বয়সী এক পুরুষ উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।এছাড়া ৩১ বছর বয়সী এক নারী হাঁটুতে, ২৫ বছর বয়সী এক পুরুষ হাত ও উরুতে, ২৫ বছর বয়সী এক নারী উরুতে, ৩০ বছর বয়সী এক নারী হাতে, ২৯ বছর বয়সী এক পুরুষ বাহুতে এবং ২৭ বছর বয়সী এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।শিকাগো পুলিশের এক কর্মকর্তা জানান, আহতদের উদ্ধারের পর স্থানীয় একাধিক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ বছর বয়সী পুরুষ বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এছাড়া ২৫ বছর বয়সী এক তরুণ মাথায় গুলিবিদ্ধ হন। আরও দুই প্রাপ্তবয়স্ক নারী বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। হাতপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা গেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএস ওপেনের চ্যাম্পিয়ন আলকারাজ
ইউএস ওপেনের চ্যাম্পিয়ন আলকারাজ

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ।  মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয়বার নিউইয়র্কের Read more

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১
নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। রবিবার Read more

দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম
দেশ সংস্কারে দরজা এখনো খোলা আছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনী সমঝোতা নয়, দেশ পুনর্গঠনের লক্ষ্যে এখনো আমাদের দরজা খোলা রয়েছে। তবে Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন