ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।নিহত দানী ইসলামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নয়ানগর এলাকায়। বর্তমানে তিনি মিরপুর-১০ নম্বরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।ক্যান্টিন ম্যানেজার শামসুল হক বলেন, ‘ওই শ্রমিক দেয়াল ভাঙছিল, তখন একটা ইট খুলে এসে তার মাথায় লাগে। তিনি ভীষণ আহত হন। তারপর কন্ট্রাক্টরের লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে মৃত ঘোষণা করা হয় বলে জেনেছি। আমি আজ সকালেও কন্ট্রাক্টরকে বলেছিলাম যে আপনার এখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজ করুন।’জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা জানতে পেরেছি একজন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্টাফ নন, টিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক। লাশ এখন ঢাকা মেডিক্যাল মর্গে রাখা আছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
ভৈরবে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা Read more

যুক্তরাজ্যের ‘হোমলেসনেস মিনিস্টারের’ পদ ছাড়লেন রুশনারা
যুক্তরাজ্যের ‘হোমলেসনেস মিনিস্টারের’ পদ ছাড়লেন রুশনারা

সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউনহাউস Read more

নাফনদে ভেসে আসা, আরসা সদস্যের মৃতদেহ উদ্ধার
নাফনদে ভেসে আসা, আরসা সদস্যের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফনদে জোয়ারের পানিতে ওপার সীমান্ত থেকে ভেসে আসা এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার Read more

সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার
সিরাজদিখানে তিন বোন ইয়াবাসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা তিনজনই সহোদর বোন।বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাজদিয়া এলাকার মুন্সী ভিলার Read more

যশোর-৪ আসনে টিএস আইয়ূবের প্রার্থিতা গ্রহন না করার জন্য ব্যাংকের চিঠি
যশোর-৪ আসনে টিএস আইয়ূবের প্রার্থিতা গ্রহন না করার জন্য ব্যাংকের চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর, বসুন্দিয়া) আসনের জন্য মনোনয়ন প্রার্থিতা দাখিল করেছেন টিএস আইয়ূব। তবে ঢাকা ব্যাংক তার Read more

কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে
কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে

কাগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার তালিকায় থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা।রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন