কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. রাহাদ মিয়া, মো. আলামিন, মো. বিপুল, মোছা. রুনা প্রমুখ।লিখিত বক্তব্যে ভুক্তভোগী রাহাত অভিযোগ করে বলেন, তিনি পৈত্রিক ভিটায় বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এ সময় নির্মাণাধীন বাড়িতে প্রতিবেশী আ. রহিমের ছেলে মাসুদ মিয়া, নূর উদ্দিনের ছেলে মকবুল, জামালের ছেলে কিবরিয়া, জহুর আলীর ছেলে ইসমাইল, আ. গনির ছেলে আল আমিন, মো. এখলাছ মিয়ার ছেলে ইমরান, তোতা মিয়ার ছেলে ইছহাক মিয়া এবং মৃত ইসরাইল কেরানির ছেলে ফেরদৌস মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি নির্মাণে বাঁধা দেয়।এছাড়াও পরিবারের সদস্যদের হুমকি দেয়। এ সময় তারা বলেন, ‘আমরা মসজিদের জায়গায় ঘর নির্মাণ করছি। আমাদের যে জায়গা মসজিদের জন্য দেয়ার তা আলাদা করে দেয়া হয়েছে, তারপরও তারা ষড়যন্ত্র করে ঘর নির্মাণের জায়গা মসজিদের জন্য দেয়া হয়েছে’ বলে মিথ্যা অভিযোগ তুলছে। এতে মসজিদের বিভিন্ন ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।এ সময় তিনি অশুভ ও অসৎ এ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধ করেন।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) রাত সোয়া Read more

আজ বিশ্ব মৌমাছি দিবস
আজ বিশ্ব মৌমাছি দিবস

শুধু কর্মঠই নয়, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার জন্যও ছোট  মৌমাছির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আজ ২০ মে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে Read more

প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার
পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও Read more

‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’
‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বেসরকারি কারা পরিদর্শক এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়নপ্রত্যাশী জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘দেশের Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন