ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বলে জানিয়েছে সংস্থাটি।আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের Read more

পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ

পবিত্র ঈদুল ফিতর মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরে বোরো আবাদে Read more

ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি
ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) Read more

টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)

মাউন্ট মঙ্গানুইয়ে চলমান ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের ফলাফল হবে আজ। আইএল টি-টোয়েন্টিতে আছে তাসকিন আহমেদের খেলা। এছাড়াও Read more

কান উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘আলি’
কান উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘আলি’

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন Read more

নবীনগরে মাদকসহ আটক ৭
নবীনগরে মাদকসহ আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন