কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।বুধবার (০২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ৭টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) দিলীপ দে।এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ বিএনপি নেতা সাইফুল কবির চৌধুরী এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান কাইছারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে কম্বল, চাল ও নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ Read more

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি শুরু
হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি শুরু

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। আজ রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ৪শ’ Read more

এবার ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ
এবার ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ

ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের এই Read more

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ
দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ

বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক Read more

তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ
তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ

তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন