জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় মামলার পলাতক সাইফুল ইসলামসহ আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।এর আগে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার ট্রাইব্যুনালে ১৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।সকালে ৬ মরদেহ পোড়ানোর এ মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।গত ২৪ জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১। প্রসিকিউটরমিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন গত ১৯ জুন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছি। আজ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এ ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে তদন্ত প্রতিবেদনে। এর মধ্যে সাতজন গ্রেপ্তার রয়েছেন। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। বুধবার সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’
‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা
খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ দেওয়ার সময় প্রশাসনের হানায় বর ও কনে পক্ষ পালিয়ে গেলেও জরিমানা গুনতে হয়েছে উভয় পক্ষকে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন
ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন

গাজায় ইসরায়েলি আগ্রাসন-বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও হত্যাযজ্ঞের শিকার অসংখ্য শিশু-নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্জ্বলন করে গণহত্যা বন্ধের জোর দাবি Read more

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন