সিরিয়ার ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। সোমবার হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “সিরিয়ার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলে আমি স্বাক্ষর করেছি। যুক্তরাষ্ট্র সিরিয়াকে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাবপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এমন একটি রাষ্ট্র, যা সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হবে না এবং যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই নিরাপত্তা ও শান্তির সঙ্গে বসবাস করবে। এজন্য সিরিয়াকে সহযোগিতা ও সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।”ট্রাম্প এই পোস্ট করার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছিলেন, “সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার সহযোগীরা, সিরিয়ার মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক পাচারকারী, রাসায়নিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা, আইএস এবং তাদের পৃষ্ঠপোষকরা এবং বাশার আল আসাদের সরকারের সঙ্গে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলের ঘনিষ্ঠতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বেশ কিছু নিষেধাজ্ঞা একসময় ওয়াশিংটন জারি করেছিল।”“আপনারা জানেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) সৌদি আরবে ঘোষণা দিয়েছিলেন যে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হয়ে ওঠার জন্য সিরিয়াকে সহযোগিতা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। আজ তিনি তার প্রতিশ্রুতি পালন করেছেন।”গত মাসে সৌদি আরব সফরে গিয়ে ট্রাম্প ঘোষণা করেন, সিরিয়ার ওপর থেকে যাবতীয় ‘নিষ্ঠুর নিষেধাজ্ঞা তিনি তুলে নেবেন। রিয়াদ সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা’র সঙ্গে বৈঠকও করেছিলেন ট্রাম্প। ট্রাম্প-শারা বৈঠকের আগে দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ের সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০০০ সালে।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!
তেঁতুলিয়ার আকাশে হঠাৎ ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবারও প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিস্ময়ের জায়গা। টানা দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে বিশ্বের Read more

টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার
টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের Read more

নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য
নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য

টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি Read more

সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা Read more

চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান
চট্টগ্রামে দফায় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদেও মিলছে না সমাধান

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট। এই হাট ঘিরে প্রতিদিন চলে কোটি টাকার লেনদেন, আসা–যাওয়ায় ব্যস্ত থাকে হাজারো মানুষ ও Read more

যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরও বড় কিছু: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরও বড় কিছু: ডোনাল্ড ট্রাম্প

কানাডায় চলমান জি-৭ সম্মেলন ছেড়ে তড়িঘড়ি করে দেশে যাওয়ার কারণ ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন