ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নেদারল্যান্ডসের দ্য হেগে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। ন্যাটো সম্মেলনে ট্রাম্পের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল-তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? ট্রাম্পের সরাসরি জবাব, ‘অবশ্যই’। এ মুহূর্তে তারা কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে।’ ট্রাম্প আরও বলেন, ‘তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।’ তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্কোন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।’ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা ‘অত্যন্ত সমতাভিত্তিক’। দুই পক্ষই বলেছে ‘এটি যথেষ্ট হয়েছে।’ তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে বর্ণনা করেন ‘একটি বিশাল বিজয়’ এবং জবরদস্ত এক আঘাত’ হিসেবে। ট্রাম্প স্বীকার করেছেন, ইসরায়েলও এই সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ‘ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে গত কয়েক দিনে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার গর্বিত হওয়া উচিত।’এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার ফলেই এমন অগ্রগতি সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা খুব শিগগিরই খুব ভালো খবর পাবো… গাজা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।’ সূত্র : টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত Read more

টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)
টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ। দিনের ম্যাচে রাজশাহীর মুখোমুখি চট্টগ্রাম, আর রাতে খেলবে নোয়াখালী-রংপুর। আজ আছে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় Read more

যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ
যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ

যশোর ডিসি অফিস চত্বরে (কালেক্টরেট চত্বর) টিকটক করা ও সর্বসাধারণের ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে সেবা নিতে আসা ব্যক্তিদের প্রবেশে Read more

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

চলনবিল অঞ্চলের বিশাল জলরাশি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র পতন মুখ বুড়ি পোতাজিয়া নামক স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিবাদে ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন