ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এ সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি টিভি চ্যানেল ১২ দাবি করেছে, ইয়েমেনের এই ড্রোনটি আটকে দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে- যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান
এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

ঢাকায় পৌঁছার পর গুলশানের বাসায় বিশ্রাম নেওয়ার পর শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে মেয়ে জাইমা রহমানকে নিয়ে গিয়েছেন Read more

সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু
সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন শাখা চ্যানেল থেকে দিন ও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঘুটিয়া Read more

সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লেগে রাকিব মিয়া (২৫) নামে এক যুবক Read more

হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!
হাসিনার সহযোগিতায় ছাড়া পেলেন কলকাতায় আটক বাহার ও মেয়ে সুচনা!

সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের Read more

দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন
দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উপজেলা কমিটি গঠন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দেবীগঞ্জ উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন