চকচকে লেবেল, বিএসটিআইর জাল লোগো — দেখে মনে হবে নামিদামি কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। অথচ এর ভেতরে রয়েছে নিম্নমানের পাম অয়েল এবং মেয়াদোত্তীর্ণ সরিষার তেলের ভয়ংকর মিশ্রণ। এই ভেজাল তেল ‘সাফওয়ান’ ও ‘রাজধানী’ ব্র্যান্ডের নামে বাজারে ছাড়ার প্রস্তুতি চলছিল কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খুইদ্দেরটেক এলাকায় একটি গোপন গুদামে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৫ জুন) দুপুরে ওই গুদামে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একটি দল ও কর্ণফুলী থানা পুলিশ।অভিযানকালে দেখা যায়, অনুমোদনহীনভাবে পরিচালিত গুদামটিতে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই প্লাস্টিক বোতলে ভরে ভেজাল তেল বোতলজাত করা হচ্ছিল। পণ্যের গায়ে ছিল জাল বিএসটিআই লোগোসহ বিভিন্ন কোম্পানির নাম। এসব তেল সাধারণ ভোক্তাদের কাছে সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছিল।ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অভিযোগে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৪৫০ লিটার ভেজাল তেল ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ বোতল, লেবেল ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ‘এই চক্রটি সাধারণ মানুষের বিশ্বাস ও স্বাস্থ্য নিয়ে খেলা করছিল। বিএসটিআইর লোগো জাল করে ভেজাল পণ্য বাজারজাত করে মুনাফা লুটার চেষ্টা করছিল। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’তিনি আরও জানান, ভবিষ্যতেও এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর
নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি Read more

ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি Read more

ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার
ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার Read more

চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক
চন্দনাইশে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) Read more

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন