সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ৩২৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি
ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি

শরীয়তপুরের সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন শনিবার (১৭ জানুয়ারি) সখিপুর বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধে সতর্কতামূলক নির্দেশ Read more

How Free OnlyFans Accounts Make Money: A Practical Guide
How Free OnlyFans Accounts Make Money: A Practical Guide

Understanding the Free‑OnlyFans Business ModelCore Revenue Streams: How Do Free OnlyFans Accounts Make Money?Tips to Maximize Earnings on a Free Read more

ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!
ময়মনসিংহের ত্রিশালে শ্রমিক বেচাকেনার হাট!

ময়মনসিংহের  ত্রিশালে চলতি বোরো মৌসুমী ফসলের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান মাড়াই শুরু করেছে কৃষকরা, ফলে দেখা দিয়েছে শ্রমিক সংকট। Read more

নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন
নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

নীলফামারীতে মসজিদ ভাঙা ও চুরির মিথ্যা-বানোয়াট অভিযোগকারীদের আইনগত ব্যবস্থা গ্রহন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা। সোমবার (৩০ Read more

ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে
ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে মাকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে। হত্যার পর ছেলে মানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন