ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী গর্বিত হওয়ার যোগ্য। তিনি বলেন, ইরানিদের উচিত নিজেদের বিজয়ের জন্য গর্ব করা।মঙ্গলবার (২৫ জুন) রাতে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, টানা ১২ দিনের আগ্রাসনের পর ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত জবাবে ইসরাইলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়। এ সময়ে ইরানিদের মধ্যে যে ঐক্য ও সংহতি সৃষ্টি হয়েছে, সেটিকে ভবিষ্যতের জন্য রক্ষা করতে হবে।ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘দেশে যে মূল্যবান ঐক্য ও সংহতি সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জাতীয় সম্পদ—এর ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক।’ভবিষ্যতের আশাব্যঞ্জক দিক তুলে ধরে তিনি বলেন, ‘ইরানি জাতির বিজয়ের পর দেশের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তবে সেই ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের মধ্যে এই ঐক্য অক্ষুণ্ণ রাখার ওপর।’পেজেশকিয়ান দাবি করেন, ‘শত্রুরা ইরানি সশস্ত্র বাহিনীর হাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি ও আঘাত পেয়েছে, তা ইরানের চেয়ে অনেক বেশি।’তিনি বলেন, ‘জায়োনিস্ট শত্রুর এই দুঃসাহসী কর্মকাণ্ড তাদের ওপর বিশাল খরচ চাপিয়ে দিয়েছে এবং এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে ইরানি জাতির মহত্ত্ব প্রমাণিত হয়েছে।’ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘বিজয়ের পর যে গর্ব, তা জনগণের কারণেই এসেছে এবং এই জন্য তাদের নিজেদের নিয়ে গর্বিত হওয়া উচিত।’বার্তার শেষ অংশে প্রেসিডেন্ট তিনি আরও বলেন, ‘ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহাবস্থানে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সেবায় নিয়োজিত। আঞ্চলিক দেশগুলোর সতর্কতা ও প্রজ্ঞা—এই দুটি গুণই শত্রুদের বিভাজনমূলক চক্রান্ত ব্যর্থ করে দিতে পারবে।’ সূত্র: মেহের নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব
প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৫৯তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে Read more

অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাবি কর্তৃপক্ষ। পরে কলেজগুলোর Read more

বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ
বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে বিএসএফ। শনিবার (৩১ মে) রাত সাড়ে Read more

পাকুন্দিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালকের মৃত্যু, গ্রেপ্তার ২
পাকুন্দিয়ায় অটোরিকশা ছিনতাইয়ে চালকের মৃত্যু, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ Read more

অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা Read more

শাহজাদপুরের মেধাবী সন্তান ড. তুষার এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক
শাহজাদপুরের মেধাবী সন্তান ড. তুষার এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক

গ্রামীণ মেঠোপথ পেরিয়ে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটিতে (BGSU) সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন