জাপানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিটিজেন সিস্টেমস জাপান কোং লিমিটেড-এর অত্যাধুনিক প্রিন্টিং সমাধান এখন থেকে পাওয়া যাবে বাংলাদেশে।মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রিন্টারগুলো উন্মোচন করে দেশের প্রযুক্তি খাতে অগ্রণী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।অনুষ্ঠানে বাংলাদেশে সিটিজেন ব্র্যান্ডের দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস—সিটিজেন CT-D150 POS প্রিন্টার এবং সিটিজেন CLE321 বারকোড ও লেবেল প্রিন্টার—প্রথমবারের মতো উন্মোচন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সিটিজেন সিস্টেমস জাপান কোং লিমিটেড এবং স্থানীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর প্রতিনিধি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল বেরুনী সুজন বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে সিটিজেন যেভাবে নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের জন্য পরিচিত, বাংলাদেশেও সেই মান বজায় রেখে আমরা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পাশে থাকতে চাই।’ সিটিজেন সিস্টেমস জাপান-এর পক্ষে উপস্থিত ছিলেন ইয়োহেই কোয়ামা (প্রিন্টার সেলস ডিপার্টমেন্ট) এবং সাতোরু হিগুচি (টেকনিক্যাল সাপোর্ট সেকশন)। তারা জানান, উদীয়মান বাজারে উদ্ভাবনী প্রিন্টিং প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এই প্রযুক্তি খুচরা, লজিস্টিকস এবং শিল্প খাতে গতি ও দক্ষতা বাড়াবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিজেন প্রিন্টিং বিজনেসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু সোলায়মান পলাশ,  এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মাহফুজুর রহমান মুকুল।সংশ্লিষ্টরা মনে করছেন, সিটিজেনের এই আধুনিক প্রিন্টিং প্রযুক্তি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতিসঞ্চার করবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম
ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম

দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ Read more

কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২
কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের Read more

এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ
এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল গোডাউন ও পাশের একটি গার্মেন্টস কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে Read more

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য কঠোর চাপ দিয়েছেন। অন্যথায় তিনি দেশটির ইসলামি শাসনব্যবস্থা Read more

গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ
গায়ের রঙ কালো হওয়ায়  স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন